× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুট্টাক্ষেতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৬:২৫ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৭:৩৯ পিএম

মৃত স্মৃতি আক্তার। সংগৃহীত ফটো

মৃত স্মৃতি আক্তার। সংগৃহীত ফটো

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্মৃতি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাটক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মসূয়া এলাকার কাতারপ্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী স্মৃতি বাবার বাড়িতে থাকতেন। চার বছর আগে তাদের বিয়ে হয়। সাত মাস আগে বাড়িতে এসেছিলেন আমিন। ছুটি শেষে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে তিনি কাতার চলে যান। শুক্রবার স্মৃতির বাবার বাড়িসংলগ্ন পরিত্যক্ত ভুট্টাক্ষেতে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার প্রতিদিনের বাংলাদেশকে জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা