× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব খানের গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৬:০৩ পিএম

সাকিব খানের স্ত্রী শিখা। ফাইল ফটো

সাকিব খানের স্ত্রী শিখা। ফাইল ফটো

নারায়ণগঞ্জে ঘুমন্ত অবস্থায় টিকটকার সাকিব খানের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিখার বিরুদ্ধে। 

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে সদর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে।

আহত সাকিব খান (সাকিব ব্যাপারী) মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে।

আটক শিখা (২৬) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে।

স্থানীয়রা জানান, সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিকমাধ্যমে, টিকটক ও ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘সাকিবকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আহত সাকিব জানান, শিখা তাকে মধ্যরাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। অভিযুক্ত শিখাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা