× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে কোনো দুর্নীতিবাজকে বরদাশত না করার ঘোষণা

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১০:৪২ এএম

রাজশাহীতে কোনো দুর্নীতিবাজকে বরদাশত না করার ঘোষণা

অর্থ পাচারকারীসহ কোনো দুর্নীতিবাজকে বরদাশত না করার ঘোষণা দেওয়া হয়েছে রাজশাহীতে এক পথসভা থেকে। সোমবার (৮ জুলাই) বিকালে নগরীর জিরো পয়েন্টে রাজশাহী শহরের সব পরিবেশ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কয়েকটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেওয়া হয়।

পথসভায় বক্তারা বলেন, রাজশাহীতে কোনোক্রমেই দুর্নীতি হতে দেওয়া হবে না। দুর্নীতিবাজরা যত ক্ষমতাবানই হোক, তাদের প্রতিহত করা হবে। টাকা পাচারকারী আর লুটেরাদের হাত থেকে রাজশাহীর মানুষ মুক্ত হতে চায়।

এ সময় জানানো হয়, ভূমি অফিসে ড্রয়ার খোলা থাকে, নেসকোর বিদ্যুতের বিল ডাবল আসে। এসব কেন হয়? এর কোনো প্রতিকার কেন হয় না? এ টাকার ভাগ কারা কারা পায়? আজ থেকে রাজশাহীর যেখানেই ‍দুর্নীতি হবে, যে ‍দুর্নীতি করবে; রাজশাহীবাসী বলবে, ‘তুই দুর্নীতিবাজ, তুই দুর্নীতিবাজ’।

গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক ও ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা’-এর অন্যতম সদস্য অ্যাডভোকেট মুরাদ মোরশেদ বলেন, ‘দেশে হঠাৎ করে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে; যা গণমাধ্যমে প্রচার পাচ্ছে তার চাইতে ভয়াবহ অবস্থা। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাজশাহীর বিভিন্ন সংগঠনের সদস্য একত্র হয়ে দুর্নীতিবিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। উদ্দেশ্য একটাইÑআমরা সবাই দুর্নীতিমুক্ত সমাজ চাই।

পথসভায় সভাপতিত্ব করেন ‍দুর্নীতির বিরুদ্ধে আমরা-এর আহ্বায়ক রাকিন আফসার অর্ণব এবং পরিচালনা করেন সদস্য সচিব নাদিম সিনহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা