× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:১৭ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৫:৩০ পিএম

বগুড়া শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷ প্রবা ফটো

বগুড়া শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷ প্রবা ফটো

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷ 

নিহতরা হলো- সাড়ে পাঁচ বছর বয়সি হিমা এবং আড়াই বছর বয়সি জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজিচালক হাবিব ইসলামের মেয়ে।

 ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত দুই বোনের দাদি বলেন, সকাল ১০টা থেকে হিমা ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। পরে আমি, ওই দুই বোনের মা ও ফুফু মিলে আমরা তাদের খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকে এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আমিনুল ইসলাম বলেন, ‘একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা