× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপির নতুন উপজেলা প্রস্তাবনা নিয়ে মতানৈক্য

সিলেট অফিস

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২৩:০৫ পিএম

এমপির নতুন উপজেলা প্রস্তাবনা নিয়ে মতানৈক্য

সুনামগঞ্জের ছাতক উপজেলাকে বিভক্ত করে একটি নতুন উপজেলার প্রস্তাবনা নিয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের সঙ্গে দক্ষিণ ছাতকবাসীর মতানৈক্য দেখা দিয়েছে। এ নিয়ে শুক্রবার (৫ জুলাই) বিকালে সিলেট নগরীর একটি হোটেলে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাবেক সদস্য সচিব অধ্যাপক মো. খসরুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ ছাতকবাসীর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে গত ২২ জুন সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ছাতক উপজেলাকে বিভক্ত করে জাউয়া বাজার উপজেলা নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবি উত্থাপন করেন। তার এ প্রস্তাবে ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেখানে ১৯৫৬ সাল থেকে দক্ষিণ ছাতক নামে একটি স্বতন্ত্র প্রশাসনিক থানা ও পরবর্তীতে প্রশাসনিক উপজেলা স্থাপনের জন্য আন্দোলন ও সংগ্রাম করে আসছে এ এলাকার জনগণ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সর্ব দক্ষিণের ছয়টি ইউনিয়ন- দোলার বাজার, ছৈলা আফজালাবাদ, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও নিয়ে গঠিত দক্ষিণ ছাতক জনপদ। এ জনপদের দক্ষিণ প্রান্ত থেকে ছাতক উপজেলা সদর প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ অঞ্চলের দোলারবাজার, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের পূর্ব-দক্ষিণ পাশে বিশ্বনাথ ও জগন্নাথপুর উপজেলা এবং দক্ষিণ-পশ্চিম প্রান্তে ভাতগাঁও ও জাউয়া বাজার ইউনিয়নের সীমানা ঘেঁষা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়ক, যার সঙ্গে জগন্নাথপুর উপজেলার সরাসরি যোগাযোগব্যবস্থা রয়েছে এবং তার পশ্চিমে জাউয়া বাজার ইউনিয়ন, যা শান্তিগঞ্জ উপজেলার সীমানা ঘেঁষা থাকায় নিজ উপজেলার সঙ্গে সামাজিক ও প্রশাসনিক কাঠামো রক্ষা কঠিনতর হয়ে পড়েছে। এ কারণে ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের জনগণ ১৯৫৬ সাল থেকে দক্ষিণ ছাতক নামে একটি স্বতন্ত্র প্রশাসনিক থানা ও পরবর্তীতে প্রশাসনিক উপজেলা স্থাপনের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে।

এ ছাড়া সিরাজগঞ্জ বাজারটি এ অঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় সমগ্র দক্ষিণ ছাতকের সঙ্গে এর যোগাযোগব্যবস্থা খুবই ভালো। নদী ও সড়কপথে যোগাযোগব্যবস্থা সুবিধাজনক থাকায় বিভিন্ন ছোট-বড় শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এজন্য জাউয়া বাজারের পরিবর্তে দক্ষিণ ছাতক উপজেলার জোর দাবি এলাকাবাসীর।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি জামাল উদ্দিন মখদ্দুছ, সহসভাপতি আব্দুল হান্নান, আজমান আলী, দবিরুল ইসলাম দবির, সিংছাপইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, এ টি এম তারেক, শফিক আহমদ, তোফায়েল আহমদ, পিয়ার আলী, ছাদিকুর রহমান ছদিক, আব্দুল মতিন, এখলাছুর রহমান, উবায়দুল হক শাহীন, সহকারী অধ্যাপক ছালেহ আহমদ, সৈয়দ মনসুর আলী, আবু শামীম, উছমান আলী, শায়েস্তা মিয়া, আতিকুর রহমান, আবু জাবের প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা