× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপিং শেষে বাসায় ফিরছিলেন রেজা, মার্কেটের এসি বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেল পা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৮:০৩ পিএম

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার একটি মার্কেটে এসি বিস্ফোরণ। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার একটি মার্কেটে এসি বিস্ফোরণ। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার একটি মাকেটের এসি বিস্ফোরণে দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মার্কেটের দুই তলায় এসি বিস্ফোরণের সময় তিনি পাশের রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে প্রবর্তকের মিমি সুপার মার্কেটের পাশের কেবিএইচ প্লাজার দুই তলার একটি অংশের এসিটির মেরামতের সময় বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল।

আহত দুজন হলেন, মো. রেজাউল ও মো. গফুর। তাদের মধ্যে পথচারী রেজাউলে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গফুর এসির মেরামত কর্মী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেজাউলের খালাতো ভাই  শহীদুল আলম চৌধুরী  বলেন, ‘রেজাউল ম্যাক্স কনস্ট্রাকশনের আইটি ডিপার্টমেন্টে কাজ করে। মিমি সুপার মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাসায় যাওয়ার জন্য মার্কেটের বাহিরে দাঁড়িয়ে ছিল সে। এসি বিস্ফোরণে তার একটা পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে এসেছি।’

পাঁচলাইশ থানার এসআই রেজাউল করিম বলেন, ‘এই মার্কেটে দুই তলার একটি এসি এক সপ্তাহ ধরে মেরামতের কাজ চলছিল। আজ দুপুরে বিস্ফোরণ ঘটলে রাস্তা দিয়ে হেটে যাওয়ার পথচারী ও এসির মেকানিক আহত হন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা