× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে খেয়া নৌকা ডুবে মা-মেয়েসহ নিখোঁজ ৩

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৩:৫২ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৪:৩১ পিএম

সুনামগঞ্জে খেয়া নৌকা ডুবে মা-মেয়েসহ নিখোঁজ ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে খেয়া পারাপারের নৌকা ডুবে এক মা ও তার শিশুসন্তানসহ তিনজন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আজমপুর খেয়াঘাট থেকে দোয়ারাবাজার সদরে যাওয়ার জন্য তারা নৌকায় উঠেছিল।

নিখোঁজ ব্যক্তিরা হলো উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর মেয়ে ৭০ বছর বয়সি গোলজান বেগম, আইন উদ্দিনের স্ত্রী জোছনা বেগম ও তার দেড় বছরের কন্যাসন্তান। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিখোঁজ তিনজন স্থানীয় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকে। আজ বেলা ১১টার দিকে নদী পারাপারের জন্য তারা খেয়া নৌকায় ওঠেন। আরও যাত্রীসহ নৌকা মাঝনদীতে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে হঠাৎ ডুবে যায়। অন্যরা সাঁতরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

নিখোঁজ গোলজান বেগমের ছেলে রসিক আলী ও জোছনা বেগমের ভাই হায়াত আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা আজমপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকি। দোয়ারাবাজার সদরে যাওয়ার জন্য তারা (গোলজান বেগম ও জোছনা বেগম) খেয়া নৌকায় উঠেছিল। মাঝনদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বিল্লাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা