× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বজ্রাঘাতে ৩ জন নিহত

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২২:৩৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নড়াইলে বজ্রাঘাতে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। রবিবার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)।

আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হতাহতরা সবাই মাঠে শুকর চড়াতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চড়াতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রবিবার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাত হয়। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কলোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রাঘাতে ৩ জন নিহত হয়েছে। এসময় ১ জন আহত হয়েছেন। আহতকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা