× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯৯ নম্বরে কল, মেঘনা নদী থেকে সাত ছাত্র উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৬:২৬ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৪ ১৭:১৩ পিএম

৯৯৯- এ কল পেয়ে মেঘনা নদী থেকে সাত ছাত্রকে উদ্ধার করেছে চাঁদপুর নৌ-পুলিশ। প্রবা ফটো

৯৯৯- এ কল পেয়ে মেঘনা নদী থেকে সাত ছাত্রকে উদ্ধার করেছে চাঁদপুর নৌ-পুলিশ। প্রবা ফটো

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মেঘনা নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করেছে চাঁদপুর নৌ-পুলিশ।

শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ‘জাতীয় জরুরি সেবা- ‘৯৯৯’- ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে পুলিশ আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।  

রবিবার (৩০ জুন) দুপুরে ‘৯৯৯’- এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ৯৯৯- এ কল এলে রিসিভ করেন কলটেকার কনস্টেবল আল-ইমরান। কনস্টেবল ইমরান কলারকে আশ্বস্ত করে শান্ত থাকতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. মান্নান। সংবাদ পেয়ে চাঁদপুর নৌপুলিশ থানার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই ছাত্র। তারা সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা