× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে দেওয়া বক্তব্যে প্রশংসায় ভাসছেন এমপি আজাদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৮:৫০ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৪ ১৮:৫২ পিএম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। প্রবা ফটো

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। প্রবা ফটো

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদের সংসদে দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন। 

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের অর্থ বাজেট আলোচনায় পাঁচ মিনিটের ওই বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি দেবিদ্বারের দীর্ঘদিনের ধরে উঠে আসা সাধারণ মানুষের দাবিগুলোর সংসদে উপস্থাপন করেন। 

আবুল কালাম আজাদ বলেন, ‘দেবিদ্বার উপজেলায় এখনও কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। জরুরি ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য অনুরোধ করছি। কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষে দেবিদ্বারে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।’ 

তাছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রয়োজনীয় জনবলসহ ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবিসহ দেবিদ্বার উপজেলায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপনের দাবি জানান।

এসময় এমপি শিক্ষার্থীদের মোবাইল ফোন ভিত্তিক গেমে আসক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এর মূল কারণ হলো ক্রীড়া অবকাঠামোর অভাব। তাই প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও জিমনেসিয়ামের ব্যবস্থা করার জন্য অর্থ বরাদ্দ রাখার অনুরোধ করছি।’ 

বক্তব্যে তিনি আরেও বলেন, ‘রেমিট্যান্স কর্মীদের জন্য বিমানবন্দরে স্পেশাল কাউন্টারের মাধ্যমে সেবাপ্রদানের সুবিধা রাখাতে হবে। এবারের বাজেটে শিক্ষার বরাদ্দ কম হয়েছে। যা দিয়ে যোগ্য মানবসম্পদ তৈরিতে অবদান রাখা সম্ভব না।’ 

জাতীয় সংসদে দেবিদ্বারের দীর্ঘদিনের এই সমস্যাগুলো উপস্থাপন করে এমপি আবুল কালাম আজাদ নিজ আসনের সাধারণ মানুষের কাছাকাছি আরেক ধাপ এগিয়ে গেছেন বলে মন্তব্য করছেন নেতাকর্মী ও ভোটাররা। এরই মধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষ এমপির এই পাঁচ মিনিটের বক্তব্য ফেসবুকে পোস্ট ও শেয়ার করছেন। যা এরই মধ্যে প্রায় ২ লাখ মানুষ দেখেছেন। 

আবুল কালাম আজাদ এমপি হয়েই গোমতী নদীর দেবিদ্বার অংশের মাটিকাটা এবং সিএনজিচালিত অটোরিকশার জিপি নামক চাঁদা বন্ধ করে দিয়ে সারা দেশে আলোচনায় আসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা