× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে রানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৪ ১৬:৩২ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে রানা প্রামাণিককে হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। প্রবা ফটো

সিরাজগঞ্জের বেলকুচিতে রানা প্রামাণিককে হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। প্রবা ফটো

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের রানা প্রামাণিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। 

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার চর গোপালপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে তারা। এতে প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।

এ সময় নিহতের মা ফিরোজা বেগম বলেন, ‘প্রকাশ্য দিবালোকে কুপিয়ে আমার ছেলে রানাকে হত্যা করেছে এলাকার সন্ত্রাসী হারুন, হাকিম, সজীব, রুবেল, মোতালেব, ফারুক, সারোয়ার, নূর, লতিফ, আনিসুর, আলমগীর ও হাসমত। তারা আমার বুক খালি করেছে, আমি তাদের ফাঁসি চাই।’

নিহত রানার স্ত্রী সোনিয়া খাতুন বলেন, ‘আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী। তিন সন্তান নিয়ে আমি এখন পথে বসে গেছি। সামনের দিনগুলো কীভাবে চলব, জানি না। তাই প্রশাসনের কাছে দাবি জানাই, যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমার ছেলেদের এতিম করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক।’

এ সময় আরও বক্তব্য দেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিমুল আলম, নিহতের ভাই রবিউল প্রামাণিক, মা ফিরোজা বেগম, স্ত্রী সনিয়া খাতুন, ছেলে গোলাম রাব্বী প্রমুখ।

২০ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার গোপালপুর মধ্যপাড়া এলাকায় সেচ পাম্প বসানোকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে সশস্ত্র সন্ত্রাসী  হামলায় রানা প্রামাণিক নিহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘নিহতের ঘটনায় মামলার পর এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা