× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ-নেত্রকোণা শহরে গ্যাস সরবরাহ বন্ধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৪:৩৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৬:৩৫ পিএম

ময়মনসিংহ-নেত্রকোণা শহরে গ্যাস সরবরাহ বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে ময়মনসিংহ ও নেত্রকোণায় বাসাবাড়িতে গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ জুন) রাত ১১টা থেকে গ্যাস পাচ্ছে না ময়মনসিংহ ও নেত্রকোণা শহরের তিতাসের গ্রাহকরা। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, সোমবার সকালে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়। একটি কোম্পানির ভবন নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে পাইপ ছিদ্র হয়ে যায়। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে ‍দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল বলেন, লিকেজ সরানোর জন্য আমাদের টিম সোমবার রাত থেকে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব।

তিতাস গ্যাসের ডিজিএম নারায়ণ চন্দ্র দে বলেন, অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এই মেরামত কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। আজকের মধ্যেই গ্যাস সংযোগ পুনঃস্থাপিত হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা