× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১১:১১ এএম

আপডেট : ২১ জুন ২০২৪ ১১:২০ এএম

কক্সবাজারে পাহাড় ধসে মাটিচাপায় দম্পতির মৃত্যু। প্রবা ফটো

কক্সবাজারে পাহাড় ধসে মাটিচাপায় দম্পতির মৃত্যু। প্রবা ফটো

কক্সবাজার শহরে পাহাড় ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) এবং তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)। আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন। মাইমুনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার স্বজনরা।

মৃতের স্বজনদের বরাতে স্থানীয় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোর ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে ঘরে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় একখণ্ড মাটি ধসে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনই চাপা পড়ে মারা যান।’

তিনি বলেন, ‘ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটিচাপা অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা