× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষক নিহত

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১১:৪৭ এএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১১:৫২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. আক্তার তালুকদার (৪০) ওই ওয়ার্ডের রশিদ তালুকদারের ছেলে।

জাহানপুর ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্তার সকাল ৮টার দিকে স্থানীয় সৌরভ মিয়ার খামারে গরুর ঘাস কাটার জন্য যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। বজ্রাঘাতে আক্তার ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা