× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ১৭:৪১ পিএম

দুই বছর বয়সী জমজ হিরা-মুক্তার মরদেহ। প্রবা ফটো

দুই বছর বয়সী জমজ হিরা-মুক্তার মরদেহ। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী জমজ বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জমজ বোন হিরা আক্তার ও মুক্তা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে হিরা ও মুক্তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তাদেরকে পুকুরে পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

একই বাড়ির বাসিন্দা জসিম মাহমুদ বলেন, আনোয়ারদের বাড়িতে পুকুর রয়েছে। ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পাশে খেলতে দিয়ে পুকুরে নামে তারা। পরে আর উঠতে পারেনি। তাদের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। 

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, দুইটা শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। ঈদ আনন্দের পরিবর্তে এখন ওই এলাকায় বিষাদ দেখা দিয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে কারও কোন অভিযোগ নেই। পরিবারের লোকজন তাদের দাফনের ব্যবস্থা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা