× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে ঈদের দিন ছাত্রীদের হলে বন্দি করে রাখলেন প্রভোস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৪ ২৩:৩৮ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ০৯:২৭ এএম

রাবিতে ঈদের দিন ছাত্রীদের হলে বন্দি করে রাখলেন প্রভোস্ট

প্রায় প্রতি ঈদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোতে কিছু শিক্ষার্থী থাকেন। কিন্তু ঈদের সারাদিন হলের গেটে তালা দিয়ে রাখলেন প্রভোস্ট। বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে এমন ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জুন) সন্ধ্যায় 'রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার' নামে ৬৫ হাজারের বেশি সদস্যের একটি ফেসবুক গ্রুপে এক শিক্ষার্থী পোস্ট দিয়ে এমন হতাশা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থী লিখেছেন, ‘ঈদে বাড়ি যাইনি স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে। তাই বলে হল প্রশাসন এইভাবে শেষটা হতে দিল?’

ছাত্রীরা বলেন, সকাল থেকে সারাদিন হল গেটে তালা। মেয়েরা বাহিরে যেতে পারেনি। খাবার কেনা জরুরি হলেও যেতে পারেনি। কোনো নোটিশ ছাড়াই হল প্রশাসন এটা করেছে।  বারবার মেয়েরা গেলেও পরিচ্ছন্নতাকর্মী ছাড়া কাউকে পাননি

শিক্ষার্থীরা বলেন, ৮-১০ জন মেয়ে আছেন হলে। হল প্রশাসন তো খোঁজ নিলই না, উল্টা তাদের বানানো নিয়মে ফেলে দিল সবাইকে।ৎপ্রক্টরকে কল দেওয়ার পর প্রক্টর বলেছে হলের বিষয়ে তারা দেখবে। প্রাধ্যক্ষকে কল দিলে তিনি রিসিভ করেন নি বলেও জানান তিনি।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘এটা হল প্রশাসনের বিষয়। আমায় একটা মেয়ে কল দিয়েছিল। তারপর আমি প্রাধ্যক্ষের সাথে কথা বলেছি।’

তারপর সন্ধ্যার পর হলের তালা খোলা হয়।

এ বিষয়ে বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জয়ন্ত রানি বসাক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানতাম না। আমার সাথে প্রক্টরের কথা হয়েছে। আজকে ঈদের দিন হওয়ায় দায়িত্বরতরা হলে ছিল না হয়তো। সাধারণত সব হলই বন্ধ থাকে। গত বছর নিয়ম করা হয়েছিল নিরাপত্তার জন্য গেটে তালা দেওয়া থাকবে। কর্মচারীরা না জেনে আগের বছরের নিয়মটাই ফলো করেছে। আমি জানার পর তালা খুলে দিতে বলেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা