× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতন-ভাতা পেতে অনশনে অবসরপ্রাপ্ত প্রকৌশলী

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ১৮:২৪ পিএম

অনশনে ঠাকুরগাঁওয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। প্রবা ফটো

অনশনে ঠাকুরগাঁওয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। প্রবা ফটো

১৪ বছর আগে অবসরে যান ঠাকুরগাঁওয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। অবসরের এত বছর পার হয়ে গেলেও তিনি পাননি বেতন ও অবসর ভাতা। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অনশনে বসেছেন ৭২ বছর বয়সি অবসরপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশলী।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে শনিবার পর্যন্ত ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তিনি।

বেলায়েত হোসেন ১৯৮৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ২০১০ সালে তিনি অবসরে যান। তারপর থেকেই শুরু হয় জটিলতা। বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও পাননি কাঙ্ক্ষিত সমাধান। দীর্ঘ ১৪ বছরেও মেলেনি অবসর ভাতা। অর্থাভাবে রোগের শোকে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

বেলায়েত হোসেন বলেন, আমিসহ আরও ১২ জন ১৯৮৩ সালে সরকারি প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরিতে যোগদান করি। পরে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়। কিন্তু বাকি ১২ জন ধারাবাহিকভাবে বেতনভাতা ও অবসরভাতা পেলেও আমার বকেয়া বেতনভাতা ও অবসরভাতা বন্ধ হয়ে রয়েছে। যা অমানবিক। আমার সঙ্গে থাকা ১২ জন অবসরভাতা পাচ্ছে কিন্তু আমি পাই না। পরিবার নিয়ে চলতে আমার অনেক সমস্যা হচ্ছে।

বেলায়েত ১৯৮৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন গাইবান্ধা জেলায়। ১৯৯২ সালে ঠাকুরগাঁওয়ে বদলি হয়ে আসেন এবং ঠাকুরগাঁও থেকেই ২০১০ সালে অবসরে যান। এরপর অবসর ভাতার জন্য আবেদন করলে চিঠির মাধ্যমে তাকে জানানো হয়, তার চাকরির বয়স ধরা হয়েছে ২০০০ সাল থেকে।

এর আগের ১৭ বছরের ভাতা ও অবসর ভাতা দেওয়া হবে না। তার সমসাময়িক সব সহকর্মীরা সবাই ধারাবাহিকভাবে বেতন ভাতা ও অবসর ভাতা পেলেও অজানা কারণে তার ক্ষেত্রে ঘটেছে নিয়মের ব্যত্যয়। বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে অনশনে বসেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা