× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাইয়ে উদ্ধার ১২ পানকৌড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৩:৩৭ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ১৪:০২ পিএম

কাপ্তাই রেঞ্জের বিএফআইডি‌সি শিল্প এলাকা থেকে উদ্ধার করা ১২টি পানকৌ‌ড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর। প্রবা ফটো

কাপ্তাই রেঞ্জের বিএফআইডি‌সি শিল্প এলাকা থেকে উদ্ধার করা ১২টি পানকৌ‌ড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডি‌সি শিল্প এলাকা থেকে উদ্ধার করা ১২টি পানকৌ‌ড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করেছে বন বিভাগ। শনিবার (১৫ জুন) সকালে পানকৌড়িগুলো কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়। 

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, বন্য প্রাণী সুরক্ষায় বন বিভাগ সর্বদা বদ্ধপরিকর। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার কাপ্তাই রেঞ্জ থেকে উদ্ধার হওয়া ১২টি পানকৌড়ি আজ পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, পানকৌড়িগুলো হস্তান্তরের সময় কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা