× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সতর্ক থাকুন : আইজিপি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৯:২২ পিএম

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সতর্ক থাকুন : আইজিপি

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ফাঁকা বাড়ির নিরাপত্তায় পুলিশ বিভাগও সতর্ক থাকবে। আপনার বাড়ির সিসিটিভির সচল আছে কি না এটা চেক করবেন। বাড়িতে বিশ্বস্ত কর্মচারী রাখবেন। এরপরেও যদি কোন দুর্ঘটনা ঘটে প্রশাসনকে জানান।

শুক্রবার (১৪ জুন) বিকালে ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় পশুর গাড়ি যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না। কোরবানির পশু পরিবহনকারী গাড়িকে কেউ হয়রানি করলে বা চাঁদা দাবি করা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাতে হবে। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। সমস্যা মনে হলেই আইনশৃঙ্খলাবাহিনী সহায়তা করবে। কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি হলে পুলিশের হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা-বিক্রেতারা।

আইজিপি আরও বলেন, আমাদের পুলিশ টিম আপনাদের সেবায় প্রস্তুত রয়েছে। কেউ ব্যবসার উদ্দেশে মোটা অংকের টাকা বহন করতে চাইলে আমাদের পুলিশ টিম নিরাপত্তা দিয়ে পৌঁছে দিবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য চব্বিশ ঘণ্টা যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের কাছে অনুরোধ ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রাক বা অন্য কোন যানবাহনে চলাচল করবেন না। এ ছাড়া ঈদের সময় পর্যটন কেন্দ্রে অনেক মানুষ যায়। এ সব পর্যটন কেন্দ্রে নিরাপত্তার জন্য আমাদের টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম, উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন, উপ-কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমানসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা