× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটিতে ওসি’র বিরুদ্ধে লিগ্যাল এইডের কাজে বাধার অভিযোগ

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:৫২ পিএম

রাঙামাটির কোতোয়ালি থানা। প্রবা ফটো

রাঙামাটির কোতোয়ালি থানা। প্রবা ফটো

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর বিরুদ্ধে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দেওয়ানী বিরোধ জোরপূর্বক মীমাংসার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে (এসপি) লিখিত অভিযোগ দিয়েছেন জেলা লিগ্যাল এইড অফিসার।  

অভিযোগে বলা হয়েছে, জেলা শহরের তবলছড়ি এলাকার বাসিন্দা নিপু মায়া ছেত্রী গত ৩ জুন সম্পত্তির সীমানা বিরোধ সংক্রান্ত একটি এডিআর দায়ের করেন জেলা লিগ্যাল এইড অফিসে। এ ঘটনার পর লিগ্যাল এইড অফিস আগামী ৩০ জুন আপসে তাদের বিরোধ মীমাংসার জন্য শুনানির দিন ধার্য্য করেন। লিগ্যাল এইড অফিসে অভিযোগের শুনানি কার্যক্রম চলমান থাকার মধ্যেই ১১ জুন কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী ৪/৫ জন পুলিশ সদস্যকে নিয়ে বিরোধপূর্ণ জায়গায় এসে থানার মাধ্যমে আপসের প্রস্তাব দেন। 

এ সময় থানায় চা খাওয়ার দাওয়াত দেওয়ার পাশাপাশি ওসি বলেন, জেলা লিগ্যাল এইড অফিস কিছুই করতে পারবে না, থানার মাধ্যমেই আপস করতে হবে। থানায় বসিয়ে নালিশী সভার আয়োজন করা পুলিশের এখতিয়ার বহির্ভূত । তাছাড়া  বিষয়টি নিয়ে ইতোমধ্যে লিগ্যাল এইড অফিসে একটি আপস মীমাংসা প্রক্রিয়া চলমান রয়েছে।

আদেশে লিগ্যাল এইড অফিসার উল্লেখ করে, ৩ জুন বাদীর আবেদনের প্রেক্ষিতে ৪ জুন বিকালে স্থানীয় কাউন্সিলর পুলক দে’র উপস্থিতিতে সরেজমিন পরিদর্শকপূর্বক মীমাংসা সভা করা হয়। বিষয়টি আপস-মীমাংসার স্বার্থে প্রার্থীক পক্ষ কর্তৃক প্রতিপক্ষকে ক্ষতিপূরণ দিয়ে মীমাংসার প্রস্তাব করলে প্রার্থীকপক্ষ আগামী ৩০ জুন পর্যন্ত মতামত জানানোর সময় নেন। 

উভয়পক্ষের বক্তব্যে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, ওসি কোতোয়ালি লিগ্যাল এইডের অফিসের দেওয়ানী প্রি-কেইস এডিআর বে-আইনিভাবে আপসের চেষ্টা করেছেন। এমতাবস্থায় কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী কর্তৃক চলমান দেওয়ানী বিরোধ জোরপূর্বক মীমাংস চেষ্টার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, রাঙামাটি পার্বত্য জেলাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি’র বিরুদ্ধে থানায় অভিযোগ করে রিতা চাকমা বলেন, আমার বিরুদ্ধে লিগ্যাল এইড অফিসে অভিযোগ দেওয়ার পর আমরা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় আপসে মীমাংসার দিকে যাচ্ছি। সেখানে থানার ওসি একটি পক্ষ নিয়ে আমাদের থানায় ডেকে নালিশের প্রস্তাব দেন। উনি তো একটা পক্ষের হয়ে এমনটা করতে পারেন না।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী বলেন, তাদের মামলাটি এডিএম কোর্টে ছিল, পরে লিগ্যাল এইড অফিসেও গিয়েছে। জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে থানায় বসে মীমাংসা করার কোনো সুযোগ আমাদের নেই। দু’পক্ষ চাইলে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সমাধান করতে পারেন। আমাদের ঘটনাস্থলে যাওয়ার অভিযোগটি সঠিক নয়। তবে জায়গা সংক্রান্ত ঘটনা হলেও যদি আইন শৃঙ্খলার অবনতি হয় সেখানে আমাদের তো দেখতে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা