× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফল উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১৮:৪৯ পিএম

বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খানকে ফুল দিয়ে বরণ করেন সাবেক চিফ  হুইপ আ স ম ফিরোজ এমপি। প্রবা ফটো

বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খানকে ফুল দিয়ে বরণ করেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি। প্রবা ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. আনিচুর রহমান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু দায়িত্ব গ্রহণ করেছেন। 

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তারা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবনির্বাচিতদের বরণ করে নেন উপজেলা প্রশাসন। 

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি। 

বিশেষ অতিথি ছিলেন আ স ম ফিরোজ এমপির স্ত্রী দেলোয়ারা সুলতানা ফিরোজ, সাবেক জেলা ও দায়রা জজ আবু হানিফ, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ড, থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া ও বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার প্রমুখ।

গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম নিশু নির্বাচিত হয়েছিলেন। গতকাল বুধবার বিভাগীয় কমিশনার তাদের শপথবাক্য পাঠ করান। আজ (বৃহস্পতিবার) তারা স্ব স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন। এ দিন নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা