× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ব্যক্তি, এক খতিয়ান, এক ম্যাপ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১৮:৫১ পিএম

বুধবার চট্টগ্রামের জিমনেশিয়াম হলে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী। প্রবা ফটো

বুধবার চট্টগ্রামের জিমনেশিয়াম হলে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী। প্রবা ফটো

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র বলেছেন, সরকারের ভূমি ব্যবস্থাপনায় এক ব্যক্তি, এক খতিয়ান, এক ম্যাপ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উত্তরাধিকার জমির ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত বণ্টননামা বাধ্যতামূলক করার বিষয়টি যাচাই করা হচ্ছে। এই উদ্যোগগুলো ভূমি বিষয়ক মামলা-মোকদ্দমা ও বিবাদ কমানোর লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।

বুধবার (১২ জুন) চট্টগ্রামের জিমনেশিয়াম হলে ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জমির ব্যবস্থাপনা সুষ্ঠু না হলে উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না। ভূমি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং প্রতিটি উন্নয়ন কাজে ভূমির সম্পর্ক আছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় স্মার্ট ভূমিসেবা গুরুত্বপূর্ণ অংশ।

ভূমি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভূমিসেবা গ্রহীতাদের ভালো ব্যবহারের মাধ্যমে সেবা দিতে হবে। কৃষি জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে। একই সঙ্গে নদী রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।

অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধি আইন মন্ত্রণালয়ে রয়েছে। প্রয়োজনীয় ভেটিং প্রক্রিয়া সম্পন্ন করার পর আইন মন্ত্রণালয় থেকে তা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো মাত্র ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি করা হবে। আগামী সেপ্টেম্বরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় আপডেট আনা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক চৌধুরী এবং চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, ভূমিসেবা গ্রহীতা, চট্টগ্রামের বিভিন্ন স্তরের ভূমি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যমের প্রতিনিধি ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। 

৮ জুন থেকে শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ ২০২৪ আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা