× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমায় কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৩:৫১ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১৪:৪৬ পিএম

রুমা থানার মূল ফটক। প্রবা ফটো

রুমা থানার মূল ফটক। প্রবা ফটো

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে পালানোর সময় পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকালে উপজেলার পাইন্দু জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভানলাল থিয়াং বম ওই এলাকার বাসিন্দা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর  হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা জুরবারাং পাড়ার জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের পরনে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক। যৌথ বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে পালানোর সময় পাহাড় থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। কারণ মরদেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহৃ থাকলেও গুলির দাগ পাওয়া যায়নি। 

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৯৪ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা