× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, দম্পতিসহ প্রাণ ঝরল তিনজনের

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৮:২৯ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ১৮:৫৫ পিএম

দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা। প্রবা ফটো

দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা। প্রবা ফটো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। 

মঙ্গলবার (১১ জুন) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাকিলা গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোয়া গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন, তার স্ত্রী পিংকি আক্তার এবং গোগরা গ্রামের বাসিন্দা সবুজ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল। গোগরা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সবুজ মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় দম্পতির।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। মরদেহগুলো মর্গে রাখা আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা