× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ ভারতীয়

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৬:৪০ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ১৭:০৮ পিএম

দেশে ফিরে যাওয়া চার ভারতীয় নাগরিক। প্রবা ফটো

দেশে ফিরে যাওয়া চার ভারতীয় নাগরিক। প্রবা ফটো

বাংলাদেশে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরে গেছেন চার ভারতীয় নাগরিক। রবিবার (৯ জুন) দুপুর ২টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

ভারত ফেরত নাগরিকরা হলেন, সামন্তপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানার ছেলে সুনীল কুমার সানি, পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল, পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমা ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস।

ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০২১ সালে অবৈধভাবে মহেষপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তারা বর্ডার গার্ড-বিজিবির হাতে আটক হন। ওই সময় বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেষপুর থানায় হস্তান্তর করে। আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মজুমদার জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার ভারতীয় নাগরিক তিন বছর কারাভোগের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা