× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়া বিজয় মিছিলে গুলি

একক আধিপত্য বজায় রাখতে ইজাজকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২০:৫৮ পিএম

একক আধিপত্য বজায় রাখতে ইজাজকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে কলেজছাত্র আশরাফুল রহমান ইজাজকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পুলিশ সুপার জানান, হাসান আল ফারাবী জয় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে এবং এলাকায় তাদের একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগকর্মী আশরাফুল রহমান ইজাজকে তিনি হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে মাথায় গুলি করেন।

গত শুক্রবার ভোরে নেত্রকোণা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার দেওয়া স্বীকারোক্তি মতে, ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়ার একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। 

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আশরাফুল রহমান ইজাজ খুন হয়। একটি ভিডিওতে দেখা যায়, ফারাবী তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছে।

স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবী জয়ের সঙ্গে ছাত্রলীগকর্মী ইজাজের পূর্ববিরোধ ছিল। বুধবার সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় ইজাজকে গুলি করেন। ফারাবী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকার সমর্থক।

এদিকে ফারাবীকে গ্রেপ্তারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা। এ সময় তারা ক্ষোভ দেখান ও খোকাসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা