× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিরের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১৮:৪০ পিএম

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু। প্রবা ফটো

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু। প্রবা ফটো

সুন্দরবনে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী নামে এক মৌয়াল মারা গেছেন। পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে কুমিরের আক্রমণের শিকার হন তিনি।

শনিবার (৮ জুন) দুপুরে একই এলাকার কেওড়ার মাঠের ভারানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ সময় কুমিরের আক্রমণ থেকে নদী সাঁতরে পালিয়ে আরও তিন জেলে রক্ষা পান। তারা হলেন- সেকান্দর মল্লিক, জাকারিয়া শেখ ও গৌরপদ মন্ডল। মৃত মৌয়ালসহ এ তিনজনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিষিদ্ধ সময় মধু আহরণ করতে এ চার মৌয়াল বনে ঢুকে ফিরে আসার সময় কুমিরের মুখে পড়েন। দুপুর ১টার সময় মোশাররফ গাজীকে হিংস্র কুমিরটি করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়। ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে যায়। পরে তিন ঘণ্টা পর বেলা ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানি খাল থেকে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। 

তিনি আরও জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত মোশাররফ গাজীর মরদেহ দাকোপ থানা পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা