× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটিয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৭:৩৩ পিএম

শুক্রবার (৭ জুন) পটিয়া জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারিতে এক্সঙ্গে তিন সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। প্রবা ফটো

শুক্রবার (৭ জুন) পটিয়া জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারিতে এক্সঙ্গে তিন সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। প্রবা ফটো

চট্টগ্রামের পটিয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম কহিনুর আকতার (২৫) নামের এ গৃহবধূ। শুক্রবার (৭ জুন) পটিয়া জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারিতে এ তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুই জন ছেলে এবং এক জন কন্যা সন্তান।

গৃহবধূ কহিনুর উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আবুর স্ত্রী। তাদের সাত বছর বয়সি আরও একটি কন্যা সন্তান রয়েছে।

দ্বিতীয়বার প্রবাসীর এ পরিবারের তিন সন্তানের জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়লে নবজাতক তিন শিশু ও মাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমান তার পরিবার পরিজন ও স্বজনরা। তবে তিন সন্তানের মধ্যে একজন বেশ অসুস্থ বলে জানান চিকিৎসকরা।

পটিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে সন্তানসম্ভবা গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণ পর তার ব্যথা শুরু হলে চিকিৎসকরা তাকে ডেলিভারি রুমে নিয়ে যায়। সেখানেই নরমাল ডেলিভারিতে তার ফুটফুটে তিন সন্তানের জন্ম হয়।

কহিনুর আকতার বলেন, ‘আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার তিন সন্তান নরমাল ডেলিভারিতে ভূমিষ্ঠ হয়েছে। আমার যত কষ্টই হোক না কেন আমি তাদের ভরণপোষণ ও লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই।’

পটিয়া জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. হুমায়ুন রশীদ বলেন, হাসপাতালে গাইনি কনসালটেন্ট ডা. সাথী ধরের তত্ত্বাবধানে থাকা কহিনুর আকতার নামের এক প্রবাসীর স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। যেখানে চট্টগ্রাম শহরেও একসঙ্গে তিন নবজাতকের জন্মদানে সিজারের প্রয়োজন হয়, এ অবস্থায় এখানে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন নবজাতকের জন্ম হওয়া পটিয়াবাসীর জন্য খুবই ভালো খবর।’

তিনি আরও বলেন, ‘নবজাতক ও মায়ের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করেছি। নবজাতক ও মা সুস্থ আছেন। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হলে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা