× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিঘিতে মিলল ২২ কেজির চিতল, ২২ হাজার টাকায় বিক্রি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৬:২৩ পিএম

নোয়াখালীর সেনবাগের এক দিঘিতে জাল ফেলে মিলল ২২ কেজি ওজনের দুইটি বিশাল চিতল মাছ। প্রবা ফটো

নোয়াখালীর সেনবাগের এক দিঘিতে জাল ফেলে মিলল ২২ কেজি ওজনের দুইটি বিশাল চিতল মাছ। প্রবা ফটো

নোয়াখালীর সেনবাগের এক দিঘিতে জাল ফেলে মিলল ২২ কেজি ওজনের দুইটি বিশাল চিতল মাছ। তাৎক্ষণিক দুই ব্যাক্তি ২২ হাজার টাকায় মাছ দুইটি কিনে নেন। 

বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী কেশারপাড় দিঘিতে মাছ দুইটি ধরা পড়ে। 

জানা যায়, ৪ বছর আগে যশোর থেকে আনা অন্যান্য মাছের সঙ্গে চিতল মাছের পোনা ছেড়েছিলেন সৌখিন জেলে রেজাউল করিম জুয়েল। বৃহস্পতিবার সকালে জাল ফেললে ১২ কেজি ওজনের ও ১০ কেজি ওজনের দুইটি বিশাল বড় চিতল মাছ ধরা পড়ে। মাছ দুইটি দেখতে তাৎক্ষণিক মানুষের ভিড় জমে।

ব্যবসায়ী আবুল হাশেম মজুমদার ও সোনাইমুড়ি গার্লস হাই স্কুলের শিক্ষক আবু নাসের মোহাম্মদ গিয়াস উদ্দিন এক হাজার টাকা কেজি করে মাছ দুইটি ২২ হাজার টাকায় কিনে নেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, মাছ দুইটিকে সরাসরি দেখতে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই মাছ দুইটি কিনতে আগ্রহী হয়েছিল। তবে একজন ব্যবসায়ী ও একজন শিক্ষক মাছ দুইটি কিনে নেয়।

ব্যবসায়ী আবুল হাশেম মজুমদার বলেন, ‘আমাদের কেশারপাড় দিঘিটা ঐতিহ্যবাহী দিঘি। এখানের বড় মাছ গুলো আমরা নেওয়ার চেষ্টা করি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১২ কেজি ওজনের বড় চিতল মাছটি আমি কিনে নিয়েছি। বড় মাছ খাওয়া আসলে শখ ও সুন্দর ব্যাপার।’

সৌখিন মৎস্য ব্যবসায়ী রেজাউল করিম জুয়েল বলেন, ‘আমি চার বছর আগে যশোর থেকে আনা চিতল মাছের পোনা ফেলেছিলাম। সব মাছ এমন ১০ থেকে ১২ কেজি ওজনের হয় নাই। তবে বেশিরভাগ মাছই বড় হয়েছে। এই দিঘি বিশাল হওয়ায় এখানে মাছও বড় হয়। অন্যান্য দেশিও মাছও ১০ কেজির উপরে পাওয়া যায়।’ 

সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাছ দুইটির ছবি আমিও ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি। এই মাছগুলো প্রায় মানুষের সমান বিশাল। আসলে বড় মাছ দেখতেও ভালো লাগে।’ 

সৌখিন জেলে রেজাউল করিম জুয়েল তার বন্ধুদের নিয়ে দিঘিটি পরিচালনা করেন। তিনি বিভিন্ন সময় মাছের জন্য বড়শি উৎসব অনুষ্ঠানের আয়োজন করেন। সৌখিন মাছ শিকারিরা এসব উৎসবে মাছ শিকার করে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা