× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক গ্রাহকের দোষে পুরো এলাকার গ্যাস বন্ধ

নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১০:৫৪ এএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৭:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন টাগারপাড় এলাকায় বকেয়া বিল পরিশোধ না করায় সোমবার (৩ জুন) সকালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হন তিতাসের লোকজন। হামলার জেরে ওই এলাকাসহ আশপাশের সকল এলাকার সম্পূর্ণ গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস। দুই দিন ধরে গ্যাস না থাকায় মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, টাগারপাড়ের একটি বাড়িতে গ্যাসের প্রায় ৫ লাখ টাকা বকেয়া বিল জমে। টাকা পরিশোধ না করায় সোমবার সকালে ওই বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে যায় তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বাড়ির মালিক ও তাদের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয় তিতাসের লোকজনদের। একপর্যায়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয় বলে জানায় তিতাস।

তিতাস কর্তৃপক্ষ এতে ক্ষিপ্ত হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাগারপাড়, বৃহত্তর ইসদাইর, গাবতলী, কাপুইরাপট্টিসহ আশপাশের সকল এলাকার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়।

তারা জানান, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় যারা হামলা ও মারধর করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটা সকলেই চায়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাসহ আশপাশের সকল এলাকার গ্যাস সংযোগ বন্ধ রাখা চরম অমানবিক। একটি ঘটনাকে কেন্দ্র করে লক্ষাধিক লোককে এভাবে ভোগান্তিতে ফেলা উচিত নয়।

এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার কামরুল হাসান বলেন, ‘আমার ওয়ার্ডের আমেনা গার্মেন্টসের সামনে দিয়ে আমার এলাকা হয়ে ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাগারপাড়সহ আশপাশের এলাকায় গ্যাসলাইনটি গেছে। টাগারপাড়ে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হওয়ায় তিতাস কর্তৃপক্ষ মূল গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এতে টাগারপাড়সহ আমার ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা ও ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকার সকল গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়।’

তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ডিজিএম মামুন আর রশিদ বলেন, ‘বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমাদের কর্মচারীদের অবরুদ্ধ করে মারধর করাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও রাষ্ট্রীয় মালামাল লুট করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা