× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী

লালপুর (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১০:৪২ এএম

নাটোর লালপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন। প্রবা ফটো

নাটোর লালপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন। প্রবা ফটো

নাটোর লালপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্থানীয় মানুষের কাছে শোকাহত রক্তাক্ত ৬ জুন হিসেবে পরিচিত। ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে গোপালপুর থেকে নিজ বাড়ি মিল্কিপাড়ায় ফেরার পথে গোপালপুর-সালামপুর সড়কের দাইড়পাড়া নামক এলাকায় কিছু দুষ্কৃতকারী নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। 

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর বলেন, এ বছর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা অডিটোরিয়ামে স্মরণসভা, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা