মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২৩:২৪ পিএম
ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন।
মঙ্গলবার (৪ জুন) সকালে পৌরসভার উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশে নরসুন্দা নদীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মাহমুদ পারভেজ।
এসময় কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে এবং ঝোঁপ-জঙ্গল পরিস্কার করা হবে। আজ পৌরসভার কার্যালয়, নরসুন্দা নদী, গুরুদয়াল মাঠ প্রাঙ্গণের আশেপাশে ফগার মেশিনে ঔষধ ছিটানো হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ওষুধ দেওয়া হবে।
এ কার্যক্রমে পৌরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র জানান মশক নিধনে কার্যক্রমটি চলমান থাকবে।