× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় বিছানায় পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২২:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিপু বিনতে কাসেম (সুমা) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৪ জুন) বিকালে উপজেলার পশারীবুনিয়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিপু ওই এলাকার মো. জসীম মিয়ার স্ত্রী ও বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের আবুল কাসেমের মেয়ে। ঘটনার পর থেকে জসীম মিয়া পলাতক। গৃহবধূর পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামী জসীমই তাকে হত্যা করে লাশ বিছানায় রেখে পালিয়ে যায়।

ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গৃহবধূর মা কলি বেগম জানান, ছয় বছর আগে নিপু ও জসীমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছর বয়সি একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। কিছুদিন আগে নিপু মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। সোমবার সকালে জসীম ফোন করে আসতে বলে।

বিকালে মেয়েকে বাবার বাড়ি রেখে নিপু চলে আসে। মঙ্গলবার সকালে জসীম ফোন করে জানায় নিপু আত্মহত্যা করেছে। স্বজনরা ছুটে এসে জসীমকে ঘরে না পেয়ে খুঁজতে থাকেন। বিছানায় মশারির মধ্যে নিপুর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে বিকালে পুলিশ এসে নিপুর লাশ উদ্ধার করে।

কলি বেগমের অভিযোগ, তার মেয়েকে জামাই ডেকে এনে হত্যার করে লাশ বিছানায় রেখে পালিয়ে গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা