× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ২১:৩২ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ২১:৫৯ পিএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে জরিমানা গুনলেন ফার্মেসি মালিক। ছবি : প্রবা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে জরিমানা গুনলেন ফার্মেসি মালিক। ছবি : প্রবা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইনজেকশনের একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের জন্য সংরক্ষণ, ইনজেকশন ফ্রিজিং না করে বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

সোমবার (১৪ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম।

অভিযানে এনআই মোস্তফা নামে এক ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফার্মেসি ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশ কিছু অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে বাজার কমিটিকে ডেকে বাজার পরিচ্ছন্ন রাখাসহ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে বাজারের শতাব্দী ও এসপি জুয়েলার্স মালিককে ৩ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাদ্য পরিবেশন, মূল্য তালিকা সংরক্ষণ না করায় অতিথি সুইটসেরর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা