× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৮:৪২ পিএম

সোমবার দুপুরে উদ্ধারের পর দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ। প্রবা ফটো

সোমবার দুপুরে উদ্ধারের পর দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ। প্রবা ফটো

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. শিব্বির আহমদ ও  একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে দরগাপাশা ইউনিয়নের জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দরগাপাশা নামক পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মিনিবাস সুনামগঞ্জ থেকে আসা মোটরসাইকেলকে সামনের দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিব্বির আহমেদের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে  সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি কাজী মোক্তাদীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা