× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত এক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৪:৫৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৬:৪০ পিএম

নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত এক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরকারবারিদের গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।

নিহত ওই ব্যক্তির নাম নেজাম উদ্দিন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সোমবার (৩ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেজাম ডাকাতের নেতৃত্বে এক থেকে দেড়শ জন দুষ্কৃতিকারী বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়ে তারা। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা ছোড়ে। এতে বিজিবির কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ সময় হত্যা, অপহরণসহ একাধিক মামলার প্রধান আসামি নেজাম ডাকাত গুলিবিদ্ধ হয়। অভিযানে ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট এবং ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। মামলা করার কার্যক্রম চলমান রয়েছে। 

গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল জানান, বিজিবির সঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের গোলাগুলি হয়েছে। এ সময় বিজিবির তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নেজাম উদ্দিন নামে এক চোরাকারবারি নিহত হয়েছে বলে জেনেছি। তার মরদেহ তার সহযোগীরা নিয়ে গেছে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এলাকার লোকজন বিজিবির সঙ্গে চোরাকারবারীর গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এদিকে সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেজামের মরদেহ এসে পৌঁছেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। যেখানে কথা হয় নেজামের পিতা আবুল বশরের সঙ্গে। তিনি বলেন, গর্জনিয়ায় গত ৩ দিন আগে এক বন্ধু বাড়িতে আমার ছেলে নেজাম বেড়াতে গিয়েছিল। আজ সকালে তার বন্ধুরা ফোন দিয়ে জানায় বিজিবির গুলিতে নেজাম নিহত হয়েছে। তার বন্ধুরা নেজামের মরদেহ বাড়িতে নিয়ে এসেছিল।

এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর জানা যাবে কার গুলি, কোথায় এ ব্যক্তি নিহত হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা