× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুথ থেকে খোয়া যাওয়া টাকাসহ গ্রেপ্তার ২

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:০৯ পিএম

পুলিশের হাতে গ্রেপ্তার দুই। ছবি : প্রবা

পুলিশের হাতে গ্রেপ্তার দুই। ছবি : প্রবা

দিনাজপুরে এটিএম বুথের নৈশ্যপ্রহরীকে সংজ্ঞাহীন করে টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার বাগপুর গ্রামের বরকত জামান ও টাকা চুরির হোতা বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে সোমবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

তিনি জানান, ১১ নভেম্বর রাতে দিনাজপুরে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের কাছে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের নৈশ্য প্রহরীকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে সংজ্ঞাহীন করা হয়। এর পর ফাস্ট ট্রাকের ডিসিএম মেশিনে জমা করা প্রায় ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার ১২ নভেম্বর মামলা করেন।

মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযানে নামে পুলিশ। এরপর সন্দেহভাজন ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামানকে আটক করে জিজ্ঞাবাদে বেরিয়ে আসে টাকা চুরির তথ্য। তার দেওয়া তথ্য অনুসারে, বিকাশ ব্যবসায়ী রেজাউলকে ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে অসংখ্য ভুয়া ডিপোজিট এটিএম কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়।  

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা