× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৭:১০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঠাকুরগাঁওয়ে মহাসড়কের পাশে থেকে  অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার মথুরাপুর এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের পাশ থেকে বৃদ্ধা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, পথচারীরা রাস্তার ধারে বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে আমরা মরদেহ উদ্ধার করি। আমরা জানতে পেরেছি ওই বৃদ্ধা মানুষের কাছে সাহায্য তুলে জীবনধারণ করতেন। এটি মনে হয় না হত্যাকাণ্ড। কারণ তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

তিনি আরও বলেন, সিআইডি টিম বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। পরে সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা