× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারঘাটে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা!

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ২০:২৯ পিএম

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। প্রবা ফটো

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। প্রবা ফটো

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের বিরুদ্ধে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ফরিদপুর মোড়ে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করেন তিনি।

শুক্রবার (৩১ মে) আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফকরুল ইসলামের নির্বাচনী এজেন্ট সাইফুল ইসলাম বাদশা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন চারঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে গোলাম কিবরিয়া বিপ্লব ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ফরিদপুর মোড় এলাকায় জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা ও প্রচারকাজ চালানো হয়েছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি। তবে তার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল বলেন, ‘ঘোড়া নিয়ে প্রচার-প্রচারণা করিনি। ফরিদপুর মোড়ে প্রচারণা শুরুর সময় একজন ঘোড়াওয়ালা সেখানে আসেন। এজন্য প্রার্থী শখ করে হয়তো ঘোড়ার পিঠে বসে ছবি তুলেছে।’

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদা খানম বলেন, ‘জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণার লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা