× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে জমে উঠেছে আন্তর্জাতিক পর্যটন মেলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১৯:৪৪ পিএম

চট্টগ্রামে জমে উঠেছে আন্তর্জাতিক পর্যটন মেলা

চট্টগ্রামে বেশ জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলা। শুক্রবার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের দি পেনিনস্যুলা হোটেলে গিয়ে দেখা যায়, মেলার প্রতিটি স্টলেই দর্শনার্থীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টলের কর্মীরা। তারা তাদের প্রতিষ্ঠানের নানা রকম পর্যটন সেবা ও সুবিধার বিষয় দর্শনার্থীদের সামনে তুলে ধরছিলেন। বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এই মেলার উদ্বোধন করেন।

দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘দি বাংলাদেশ মনিটর’ ১৪তম বারের মতো এই মেলার আয়োজন করেছে। মেলায় পর্যটনসেবা-সংশ্লিষ্ট ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় দর্শনার্থীরা হ্রাসকৃত মূল্যে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম, স্বাস্থ্যসেবা প্যাকেজ ক্রয়ের সুযোগ পাচ্ছে।

মেলা প্রাঙ্গণে কথা হয় ফাহাদুল ইসলাম নামে একজন দর্শনার্থীর সঙ্গে। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে মাঝে মাঝে ঘুরতে যাই। নিজের বাজেটের সঙ্গে শখের সমন্বয় করার ক্ষেত্রে এ ধরনের মেলাগুলো বেশ সহযোগিতা করে। একই সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানকে পাওয়া যায়। তাদের সেবার ধরন ও প্যাকেজ মূল্যের পার্থক্য করে নিজের পছন্দের প্যাকেজটা নেওয়া যায়। এ কারণেই এমন মেলাগুলোতে আসা হয় আমার।’

মেলায় অংশ নেওয়া গো-ট্রিপের কর্মী কামরুল হাসান জিহাদ বলেন, ‘আমরা দেশের ভেতরের ট্যুর ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। মেলা উপলক্ষে আমাদের সব প্যাকেজেই কিছু ছাড় দেওয়া হয়েছে। মেলায় প্রত্যাশিত দর্শনার্থী আসছে। তাদের আমাদের প্যাকেজগুলো তুলে ধরছি। অনেকেই এসব প্যাকেজের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।’

এ ছাড়া স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিদেশ ভ্রমণ ব্যবস্থাপনায় কাজ করা এবং দেশের অভ্যন্তরে পর্যটন স্পটে হোটেলসেবা প্রদানকারী অনেকগুলো প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। মেলাটি প্রতিদিন সকাল ১০টা ৩০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতিদিন র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা