নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৯:৩০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২০:১৫ পিএম
বিএনপি করতে কলিজা লাগে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি বলেছেন, সময়ের সাহসী সন্তানরাই বিএনপি করে। দেশ ও দেশের মানুষের জন্য যারা ভাবে তারাই বিএনপি করে। এ বিএনপি সৃষ্টি হয়েছিল এক দেশপ্রেমিক সাহসী নেতার হাত ধরে। সেই সাহসী নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। বক্তব্য দেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাবেক যুবদল নেতা আশরাফুল ইসলাম রিপন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার প্রমুখ।