× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কে উদযাপিত হলো পহেলা বৈশাখ

নিউইয়র্ক থেকে নাগরিক সাংবাদিক রনি খান

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৮:৩০ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৯:৫৪ পিএম

নিউইয়র্কে উদযাপিত হলো পহেলা বৈশাখ

দেশের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে উদযাপিত হলো চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ। শনিবার (১৩ এপ্রিল) বেঙ্গলি ক্লাব ইউএসএর উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত দিবসটি উদযাপিত হয়। সোমবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়।

অনুষ্ঠানে ছিল দেশি পোশাক ও লোকজ শিল্পের মেলা, লোকসংগীত, নৃত্য, পুঁথিপাঠ ও আবৃত্তি। ছিল বিনামূল্যে পান্তা-ইলিশ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী পাপী মনা, লুমিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ। 

জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পাপী মনার গান শুনতে ঝোড়ো হাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়। এর আগে ২০১৯ সালে নিউইয়র্কে ফোবানাতে গান গেয়েছিলেন তিনি। তা ছাড়া ২০১৪ সালে তার ভুল গানটি দর্শকের মাঝে বিপুল সাড়া ফেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা