× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ উদ্যোগে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের চারা বিতরণ কার্যক্রম শুরু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে নাগরিক সাংবাদিক বিপুল ইসলাম আকাশ

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৮:০৯ পিএম

নিজ উদ্যোগে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের চারা বিতরণ কার্যক্রম শুরু।

নিজ উদ্যোগে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের চারা বিতরণ কার্যক্রম শুরু।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে নিজেস্ব অর্থায়নে ২০ ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নম্বর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চারা গাছ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে ৫ হাজার আম, কমলা, মালটা, কাঠালসহ বিভিন্ন ফলজ গাছের দুটি করে চারা বিতরণ করেছেন এলাকাসির মাঝে।

চেয়ারম্যান চারা গাছ বিতরণের এমন মহৎ উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীজন। 

চারাগাছ পেছে খুশি হয়ে আবেগ আপ্লুত হয়ে আব্দুল করিম ও  আমেনা বেগম বলেন, ‘আমাদের জহুরুল চেয়ারম্যান খুবই ভালো মানুষ সব সময় তাকে বিপদে কাছে পাই। আজ আমাদের ফলের গাছ দিলো খুবই ভালো লাগছে। গাছে ফল হলে পরিবারসহ চেয়ারম্যানকেও খাওয়াব। আল্লাহ্ চেয়ারম্যানের ভালো করুক।’

চারাগাছ বিতরণ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন,  ‘আমাদের আশেপাশে যে পরিমাণ গাছ নিধন হচ্ছে, কিন্তু ওই পরিমাণে গাছ রোপন হচ্ছে না। আমাদের বর্তমানে যে পরিবেশ। ফলের  পুষ্টির চাহিদা পূরণ। আমাদের ও আমাদের ছেলেদের অক্সিজেন দরকার। আমরা সন্তানদের জন‍্য গাড়ি বাড়ি অনেক কিছু করতেছি, কিন্তু তাদের যে মহামূল‍্যবান অক্সিজেন যার মাধ‍্যমে বেঁচে থাকবে সেই অক্সিজেনের ব‍্যবস্থা আমরা করতেছি। এই পেক্ষিতেই আমি আমার ইউনিয়নের প্রত‍্যেকটি পরিবারে দুটি করে চারাগাছ বিতরণের উদ‍্যোগ নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা