× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে নাগরিক সাংবাদিক এস ইসলাম

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩১ পিএম

রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের নাহাটি জামে মসজিদসংলগ্ন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রবা ফটো

রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের নাহাটি জামে মসজিদসংলগ্ন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রবা ফটো

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

নাহাটি মানবকল্যাণ ঐক্য সংঘের উদ্যোগে শনিবার (২৩-সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি জামে মসজিদসংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মজিবুল্লাহ মোল্লা, হাজী হাফেজ আবুল হাসেম, হাজী মকবুল হোসেন, সাংবাদিক এ হাই মিলন, ইউপি সদস্য নজরুল ইসলাম সুমন, হাজী সানাউল্লাহ মিয়া, কবি নায়েব আলী, নাহাটি মানবকল্যাণ ঐক্য সংঘের সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া, মুফতি ইমদাদুল্লাহ্ হাসেমী প্রমুখ।

এ সময় লায়ন মীর আব্দুল আলীম বলেন, কারও মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ জরুরি। সবাইকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা