× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোকাবহ আগস্টের স্মরণে ডিএসইর বৃক্ষরোপন

ঢাকা থেকে নাগরিক সাংবাদিক আনিসুর রহমান

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২১:৩২ পিএম

গাজিপুরের কাপাসিয়ায় নিজস্ব জায়গায় বৃক্ষরোপন করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ প্রবা ফটো

গাজিপুরের কাপাসিয়ায় নিজস্ব জায়গায় বৃক্ষরোপন করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ প্রবা ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) শোকাবহ আগস্টের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশহিসেবে সোমবার (২৮ আগস্ট) গাজিপুরের কাপাসিয়ায় নিজস্ব জায়গায় বৃক্ষরোপন করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ এ সময় তার সাথে ছিলেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী এবং ভারপ্রাপ্ত এমডি এম. সাইফুর রহমান মজুমদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

শোকাবহ মাসের প্রথম দিন থেকেই ডিএসই মাসব্যাপী জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখে এবং সকল কর্মকর্তা কর্মচারীগণ কালোব্যাচ ধারণ করে৷ একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ব্যানার ফেষ্টুন এবং ওয়েব ব্যানার দেয়া হয়৷ 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট সকাল ১১ ঘটিকায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ডিএসইর কর্মকর্তাগণের অংশগ্রহণে ডিএসই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে৷ 

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শন ও সোনারবাংলা গঠনে তার অর্থনৈতিক চিন্তা চেতনার ওপর আলোকপাত করেন৷ আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়৷ 

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নাম্বার এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৫ আগস্ট আগারগাও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর উপস্থিতিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা