× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী রোলার স্কেটিং প্রশিক্ষণ

পঞ্চগড় থেকে নাগরিক সাংবাদিক রনো ইকরাম

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম

পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ। প্রবা ফটো

পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ। প্রবা ফটো

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’-এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ। শনিবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

সদর উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, ফেডারেশনের কোচ আশরাফুল আলম মাসুম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, পঞ্চগড় স্কেটিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, কেবল ঘরেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও এই খেলায় অংশ নিয়ে সুনাম অর্জন করছে। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে ফেডারেশনের এমন উদ্যোগের প্রশংসা করে স্কেটিংয়ের জন্য জেলা সদরে একটি মাঠের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা