× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেটে ইফতার বিতরণ

সিলেট থেকে নাগরিক সাংবাদিক হেদায়েত উল্লাহ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ০১:০১ এএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১১:৪৮ এএম

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেট  বিভাগের চার জেলার প্রায় ১ হাজার মানুষের হাতে ইফতার ‍তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেট বিভাগের চার জেলার প্রায় ১ হাজার মানুষের হাতে ইফতার ‍তুলে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

সিলেট রেঞ্জের বিভিন্ন জেলায় অসহায়, গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে বিভাগের চার জেলার প্রায় ১ হাজার মানুষের হাতে ইফতার ‍তুলে দেওয়া হয়।

সিলেট জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে ইফতারি বিতরণে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র রমজানে ত্যাগের মহিমা সবার সামনে তুলে ধরেন। এ ছাড়া দেশে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ওপর গুরুত্ব দেন। তুলে ধরেন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে বাহিনীর অবদান।

এ সময় তিনি ভবিষ্যতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন কর্মসূচি অব্যাহত রাখারও আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন ও সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃনাসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা