নাটোর থেকে সাংবাদিক হাদিউল হৃদয়
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩ পিএম
নাটোরে নারীদের উপার্জনক্ষম করতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু।
নারীদের উপার্জনক্ষম করে গড়ে তুলতে নাটোরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১টায় নাটোর ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাপলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ জাবেদ মাসুদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কসমস’ এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাপলা জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর সারাদেশের ৫৪টি জেলায় ৩০ জন করে প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ১০ জেলায় কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং ও মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করছে।
প্রশিক্ষণ সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান টুটুল জানান, এ প্রশিক্ষণে ৩০ জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ নারী তিন মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করবেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপনকারীদের ১২ হাজার টাকা প্রণোদনা প্রদান করা হবে।
প্রবা/রাই