× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাণীনগরে মোল্লা ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

নওগাঁ থেকে নাগরিক সাংবাদিক রহিম শেখ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৭:২২ পিএম

নওগাঁর রাণীনগরে মোল্লা ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

নওগাঁর রাণীনগরে মোল্লা ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

নওগাঁর রাণীনগরের আফতাবনগর গ্রামে ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্পে অসহায় ও দুস্থদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে মোল্লাবাড়িতে দুই দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) চিকিৎসক অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার উদ্যোগে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয় প্রমুখ।

মতিউর রহমান মোল্লা বলেন, ‘আমার বাবা আফতাব উদ্দিন মোল্লা ১৯৯১ সালে নওগাঁর প্রত্যন্ত পল্লী গ্রাম রানীনগরের সাধারণ ও খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করেন। বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই ডা. আবু বক্কর সিদ্দিক মোল্লা এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি বিদেশে চলে গেলে ১২ বছর ধরে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আমি এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্ব নেই। ৩২ বছর ধরে মোল্লা পরিবার এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতি ও শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। ২০ জন চিকিৎসকসহ ২৮ জনের একটি মেডিকেল টিম ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা