× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকল বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, ৪৮ লাখ জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৮:২৮ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ২০:২৮ পিএম

নকল বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, ৪৮ লাখ জরিমানা

অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ নকল রঙ তৈরি, মজুদ ও বিক্রি করায় দুই দিনে ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) দুপুরে র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এমজে সোহেল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গল ও বুধবার পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০-এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী ও কেরানীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা ও রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।’

বিএসটিআইয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রঙ উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে প্যাটেলকো কোম্পানি লিমিটেডকে ১০ লাখ, সিরাজ ট্রেডিংকে ৩ লাখ, ইউনিলাইক প্রোডাক্টস্ লিমিটেডকে ৫ লাখ, কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ, ইউনাইটেড ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজকে ৫ লাখ, আলিফ পেইন্টস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ, বিআইডব্লিউ অ্যান্ড মায়ের দোয়া সোলার পাওয়ারকে ৩ লাখ, গৌরনদী পেইন্টসকে ২ লাখ, ম্যাক্স এনার্জি ইন্টারন্যাশনালকে ৪ লাখ, ইভানা ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ এবং কোয়ালিটি ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্যাটেলকো কোম্পানি লিমিটেডের দশজনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাদের একজনকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা